সাকিব শাওন »
জিম্বাবুয়ের সাথে দুই ম্যাচ টি-২০ সিরিজের জন্য
মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের সাবেক
ক্রিকেটার ও সর্বশেষ বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলা সিলেটের স্পিনার নাসুম আহমেদ।
সবশেষ জাতীয় লীগ,বিপিএল ও বিসিএলে নজর কাড়া পারফর্ম করার পুরস্কার পেলেন নাসুম।
নাসুম ছাড়াও টি-২০ দলে জায়গা করে নিয়েছেন ইনজুরীর কারণে ছিটকে যাওয়া সাইফুদ্দিন। জায়গা ধরে রেখেছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান, আফিফ হোসেন, পেসার হাসান মাহমুদ।
আগামী ৯ই মার্চ মিরপুরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টি-২০ সিরিজ এবং ১১ই মার্চের ম্যাচ দিয়ে শেষ হবে এই সিরিজ। দুটি ম্যাচেই সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে।
টি-টোয়েন্টি স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আফিফ
হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল
আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
