সাকিব শাওন »
মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।
দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। ইনজুরি ফেরত সাইফুদ্দীন দলে ফিরেছেন। আর নতুম মুখ বিপিএলো আলো ছড়ানো সিলেটের ছেলে নাসুম আহমেদ।
উল্লেখ্য, মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-
টুয়েন্টি ৯ মার্চ, ১১ মার্চ শেষ ম্যাচে মুখোমুখি হবে
বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল।
টি-২০ স্কোয়ার্ড বাংলাদেশ দল :
মাহমুদুল্লাহ রিয়াদ (অধি)
তামিম ইকবাল
সৌম্য সরকার
নাইম শেখ
লিটন কুমার দাস
মুশফিকুর রহিম
আফিফ হোসেন
সাইফুদ্দীন
মেহেদী হাসান
আমিনুল ইসলাম বিপ্লব
মুস্তাফিজুর রহমান
শফিউল ইসলাম
আল আমিন হোসেন
হাসান মাহমুদ
নাসুম আহমেদ।
