নেতৃত্বের শেষ ম্যাচে অনন্য রেকর্ডের সুযোগ মাশরাফির!

জাকির মামুন »

এই যেনো অনুপ্রেরণার আরেক নাম৷ সাত সাতটি অস্ত্রপ্রচার নিয়ে যিনি লড়ে গেছেন দেশের জন্য, যিনি উঁচিয়ে ধরেছেন দেশের পতাকা৷ যার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ খুঁজে পেয়েছে নতুন দিশা৷যার নেতৃত্বের ছোঁয়ায় বাংলাদেশকে সমীহ করতে শুরু করেছিলো বিশ্বক্রিকেট৷যিনি শিখিয়েছেন কিভাবে বুক চেতিয়ে লড়াই করতে হয়।ভারত , পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্টইন্ডিজের মত দলদের বিপক্ষে যার অধিনায়কত্বের ছোঁয়ায় সিরিজ জয়ের স্বাদ নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা সেই ক্যাপ্টেন ফ্যান্টাসটিকের কাপ্তানি অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে আগামীকাল।জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের ৩য় ও শেষ ম্যাচে দলকে শেষবারের মতো নেতৃত্ব দিবেন নড়াইল এক্সপ্রেস। নিজের সর্বশেষ নেতৃত্বের ম্যাচে এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাশরাফি।অধিনায়ক হিসেবে আগামীকাল নিজের শেষ ম্যাচে জয়ের দেখা পেলেই প্রথম বাংলাদেশী অধিনায়ক হিসেবে জয়ের অর্ধশতক পূরন করবেন মাশরাফি।অধিনায়ক হিসেবে মাশরাফির ঝুলিতে এই মুহুর্তে জয়ের সংখ্যা ৪৯ টি। অধিনায়ক হিসেবে আগামীকাল নিজের শেষ ম্যাচে জয়ের দেখা পেলেই জয়ের অর্ধশতক হাঁকাবেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফল এই অধিনায়ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »