নড়াইল এক্সপ্রেস খ্যাত ‘ক্যাপ্টেন’ মাশরাফির অবসর বার্তা

নাসিফুল হক »

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অবশেষে ঘোষণা দিয়ে ফেললেন ”অধিনায়ক” হিসেবে অবসরের। কাল জিম্বাবুয়ের সাথে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এটিই হবে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক এর শেষ ম্যাচ অধিনায়ক হিসেবে।

বংলাদেশ দলের প্রাণ ভ্রমরা এই মানুষটি এই পর্যন্ত ৮৭টি ম্যাচে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। জয়ের দেখা মিলেছে ৪৯টি ম্যাচ। আজকের বাংলাদেশ দলের এই সুদিন এই মানুষটির হাত ধরেই। ২০০১ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের সাথে ওয়ানডে তে অভিষেক ঘটেছিল এই পেস বোলারের। এই পর্যন্ত দেশের হয়ে ২১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। তার দখলে আছে ২৬৯টি উইকেট। দলের বিপদে সবসময় সামনে থেকে সামাল দিয়েছেন তিনি। বহুবার ইনজুরিতে পরে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল কিন্তু সেগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বারবার ফিরেছেন। গত কিছুদিন থেকে তার সময়টা ভাল যাচ্ছিল না। বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপে ছিলেন অনেকটাই মলিন এর জন্য তখন থেকেই তাকে নিয়ে গুঞ্জন উঠে। তার অবসর নিয়ে নানা কথা বার্তা উঠেছিল। এরই মধ্যে তিনি ঘোষণা দিলেন আর নয় অধিনায়কত্ব।

নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। মাশরাফির হাত ধরেই বাংলাদেশ বড় বড় জয় পেয়েছে। চলতি সিরিজেও বাংলাদেশ ২ ম্যাচ হারিয়ে সিরিজ জয় ইতিমধ্যে নিশ্চিত করেছেন। কাল শেষ ম্যাচ জয় করে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে নেতার ”ক্যাপ্টেন ” হিসেবে অবসর স্মরণীয় করে রাখবেন আশা করাই যায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »