মোহাম্মদ সোহেল »
মুশফিকুর রহিম, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। সম্প্রতি পাকিস্তানের সফর থেকে নিজেকে প্রত্যাহার করায় কিছুটা বিতর্কিত হয়েছে বোর্ড কর্মকর্তাদের কাছে। ২য় ওয়ানডেতে অসাধারণ খেলেও বাদ পড়েছেন ৩য় ওয়ানডেতে শুধুমাত্র পাকিস্তানে যেতে না চাওয়ায়।
মাঠ ও মাঠের বাইরে সবচেয়ে মনোযোগী ছাত্র মুশফিক যতই চাপে থাকুক না কেন তার জবাব সবসময় মাঠেই দিতে ভালবাসেন। হয়ত কিছুটা ক্ষোভ,অভিমান থেকে নিজেকে মুক্ত রাখতে আজ একাই চলে এসেছেন মাঠে।রানিং দিয়ে শুরু করেছেন। করেছেন লম্বা সময় ব্যাটিং প্র্যাকটিস।
সকালে মাঠে অনুশীলন করছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৩য় ওয়ানডেকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা দুপুর দেড়টায়। কিন্তু মিঃ ডিপেন্ডেবল মুশফিক মাঠে প্রবেশ করেছেন দুপুর ১২ টায়। তাকে একা দেখে অবাক জিম্বাবুয়ে ক্রিকেটাররা। মুশফিকুর রহিমের একা একা অনুশীলন বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি কিছুটা ঘোলাটে। আশা করি অতি শীঘ্রই কেটে যাবে ধুয়াশা।
