টিম টাইগার্সকে সাপোর্ট দিতে সিলেটে বিটিএসএ

নিউজ ডেস্ক »

বাংলাদেশ টাইগার সাপোর্টার্স এসোসিয়েশন সংক্ষেপে (বিটিএসএ), মূল কাজই হচ্ছে দেশের ক্রিকেটের সমর্থন যোগানো। এবার টিম টাইগার্সকে সমর্থন যোগাতে সিলেটে এসেছে টিম বিটিএসএ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলে বাংলাদেশ টাইগার সাপোর্টার্স এসোসিয়েশনের সদস্যদের৷ ইতিমধ্যেই ব্যতিক্রমী টাইগার ভক্ত হিসেবে সাড়া জাগানো মোহাম্মদ আলমগীর হোসেন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) এবং জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম ভক্ত রবিউল ইসলাম (রবি) বাংলাদেশ টাইগার্স এসোসিয়েশনের সদস্য হিসেবে সিলেটে এসেছেন।

 

এ ব্যাপারে তাদের সাথে কথা হলে তারা জানান, ‘বাংলাদেশ টাইগার ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন দেশের ক্রিকেটের জন্য কাজ করে। দিন কয়েক আগেই আমরা যাত্রা শুরু করেছি। সারা দেশ ব্যাপী আমাদের সদস্য সংগ্রহ চলছে। বিটিএসএ- এর সদস্য হতে কোন টাকা লাগে না। ক্রিকেট আমাদের আবেগের জায়গা। আমরা দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করি। কেবল জাতীয় দলই নয়, বয়স ভিত্তিক দল, বাংলাদেশ নারী ক্রিকেট দল সহ সবাইকে মাঠে গিয়ে সমর্থন জানাই। এছাড়াও অবহেলিত ক্রিকেটার কেউ যদি অর্থের অভাবে প্র্যাকটিস না করতে পারে, ব্যাট-প্যাড, গ্লাভস কিনতে না পারে আমরা তাদের পাশে দাঁড়াই, আমরা তাদের জন্য কাজ করি। আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশ এই ক্রিকেট দিয়েই বিশ্ব দরবারে রাজত্ব করবে। এবং বাংলাদেশ বিশ্বজয় করবে।’

বাংলাদেশ টাইগার ক্রিকেট সাপোর্টার্সের এই দুই সদস্যের সাথে কথা বলে জানা গেল দেশের ক্রিকেটের উন্নয়নে বিটিএসএ কাজ করে যাচ্ছে। এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ৩য় ওয়ানডে ম্যাচেও দেখা যাবে তাদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »