মারুফ ইসলাম ইফতি »
মুন্সীগঞ্জে খেলোয়াড়দের সংগঠন মুন্সীগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশনের ৭ সদস্যের কমিটির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটেছে।
গতকাল (বুধবার) বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুন্সীগঞ্জ সদরের দরগাহ বাড়ী সংলগ্ন সানাই কমিউনিটি সেন্টারে স্থানীয় বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
সাত সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি করা হয়েছে তরুন ক্রিকেটার মেহরাব হোসেন জোশী, সিনিয়র সহ-সভাপতি পদে রনি খান চিতা, সহ-সভাপতি পদে আহমেদ জামান লিঙ্কন, সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান জনি,সাংগঠনিক সম্পাদক পদে অরিন হোসাইন সানি,ও প্রচার সম্পাদক পদে রাফি আহমেদকে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য মুন্সীগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশন মুন্সীগঞ্জের ক্রিকেট উন্নয়নে কাজ করার পাশাপাশি মুন্সীগঞ্জ থেকে তরুন ক্রিকেট প্রতিভা অন্বেষণ করা,তাদের যথাযথ পরিচর্যা করার পাশাপাশি তাদের প্লাটফর্ম তৈরি করে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।এলাকার ক্রীড়াপ্রেমী ব্যক্তিরা মনে করছেন কমিটির তরুন এই ক্রিকেটারদের হাত ধরে মুন্সীগঞ্জের ক্রিকেট প্রতিভা গুলোকে যথাযথ সুযোগ সুবিধা ও ট্রেনিং এর মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করে মুন্সীগঞ্জ থেকে ভাল মানের ক্রিকেট প্রতিভা বের করে নিয়ে আসবে।
