নিউজ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজ মানেই টি-টোয়েন্টি। টি২০ ক্রিকেট যদি বাবা হয় ক্যারিবিয়ানদেরকে তার যোগ্য সন্তানই বলা চলে৷ টি-২০ ক্রিকেটের মারকাটারি ব্যাটিং করে টি-২০ ক্রিকেটের আদর্শেই যেন বেড়ে ওঠা তাদের। আন্দ্রে রাসেলের পরিচিতি সারা দুনিয়ায় টি-টোয়েন্টি তারকা হিসেবে। এতদিন বিভিন্ন টি-টোয়েন্টি লীগে খেললেও বেশ অনেকদিন জাতীয় দলের বাইরে ছিলেন ক্যারিবিয়ান এই বিধ্বংসী অলরাউন্ডার। বেশ অনেকদিন পর সাম্প্রতি শ্রীলংকার সাথে টি-টুয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন আন্দ্রে রাসেল।
দীর্ঘদিন পরে দলে ফিরলেও পারফরম্যান্সের কোন পরিবর্তন নেই। আগের মতই মারকুটে আন্দ্রে রাসেলকেই পেয়েছে ক্রিকেট বিশ্ব। ফিরেই বাজিমাত করেছেন তিনি। প্রথম ম্যাচে ব্যাট হাত নেমে ঝড়ো গতিতে তুলেছেন ৩৫ রান। এই রান করতে মাত্র ১৪টি বল মোকাবেলা করেছেন তিনি। এই ঝড়ো ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি বিশাল ছক্কা।
আসন্ন ম্যাচ গুলাতে রাসেলের এই উড়ন্ত ফর্ম মালিঙ্গা বাহিনীকে আরো কঠিন পরীক্ষায় ফেলবে এটা সহজেই অনুমেয়। এছাড়াও উড়ন্ত ফর্মে থাকা রাসেল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এর আগে এমন প্রত্যাবর্তনে পোলার্ড বাহিনীও বেশ নিশ্চিন্ত এবং নির্ভর থাকবে সেটাই স্বাভাবিক।
