এক দিনে দুই ‘রেকর্ড’ পোলার্ডের!

আবু সুফিয়ান »

টি ২০ ক্রিকেট মানেই ক্যারিবীয় দাপট, টি২০ ক্রিকেটার অধিকাংশ রেকর্ডই গেইল, পোলার্ড, রাসেলদের দখলে।আজকের ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আরো এক রেকর্ডে এককভাবে নাম লেখালেন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড। আজকের ম্যাচ দিয়ে আন্তরজাতিক টি২০ তে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ তম টি২০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন তিনি।

টি২০ সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও উইন্ডিজ । এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। এই ম্যাচের মাধ্যমে আন্তরজাতিক টি২০ ক্যারিয়ারে ৫০০ তম ম্যাচ খেলে ফেললেন এই অলরাউন্ডার। এর আগে কোন ক্রিকেটার ছুঁতে পারেনি এই মাইলফলক।

এদিন আরও একটি রেকর্ড গড়েছেন ক্যারিবিয়ান এই মারকুটে অলরাউন্ডার। আজ মাত্র ১৫ বলে ৩৪ রানের ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমেই সমান ১০ হাজার রান। এই ম্যাচের আগে তার রান ছিলো ৪৯৯ ম্যাচে ৯৯৬৬ রান। আজ একই দিনে দুটি রেকর্ডের মালিক বনে যান পোলার্ড। এর আগে কেবল একজন ক্রিকেটার করেছেন ১০ হাজার এর অধিক রান। তিনিও ক্যারিবিয়ান ক্রিকেটার। কাইরন পোলার্ডের সতীর্থ ক্রিস গেইল প্রথম ক্রিকেটার হিসেবে করেছিলেন ১০ হাজারের অধিক টি২০ রান। গেইলের মোট রান ১৩ হাজার ২’শ ৯৬ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »