পেরির স্বপ্নভঙ্গের কান্নায় কাঁদলো ক্রিকেটবিশ্ব!

মারুফ ইসলাম ইফতি »

  • এলিস পেরি! বিশ্ব প্রমীলা ক্রিকেটের নক্ষত্রগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি নাম।শুধু ক্রিকেটের পরিচয়ে পরিচয় দিতে গেলে ঘাটতি থেকে যায় একজন এলিস পেরিকে উপস্থাপনে।বিশ্ব ক্রীড়াঙ্গনের আইকনদের সারিতে প্রথম কাতারের একজন হিসেবে অকপটে মুল্যয়ন করা হয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ও ফিফা ফুটবল বিশ্বকাপে নিজের জন্মভূমির হয়ে প্রতিনিধিত্ব করা অতিমানবীয় এই ক্রীড়াবিদকে।

বিশ্বসেরা এই নারী ক্রীড়াবিদ চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে নিজের জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছিলেন।বিশ্বকাপের আয়োজক অজিদের বিশ্বকাপের লড়াই এখনো চলমান থাকলেও অজিরা ইতিমধ্যে অভিশপ্ত চোটের কাছে হারিয়ে বসেছে দলের সবচেয়ে বড় তারকাকে।হ্যামিস্ট্রিং ইনজুরির থাবায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে দিয়েছে দলের প্রানভোমরা এলিস পেরিকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং এর একপর্যায়ে হ্যামিস্ট্রিং এর ইনজুরির শিকার হন পেরি।ইনজুরির পর নিজের আঘাতের গভীরতা ততক্ষনিক নিজে উপলব্ধি করে মাঠেই কান্নায় ভেঙ্গে পড়েন এই অলরাউন্ডার।হয়তো এই চোট এখানেই বিশ্বকাপে পেরির সমাপ্তিরেখা টেনে দিয়েছে সেটা তখনি টের পেয়ে গিয়েছিলেন এই অজি অলরাউন্ডার, আর তাই মাঠেই স্বপ্নভঙ্গের কান্নায় ভেঙ্গে পড়েন পেরি।ইনজুরির পর মাঠে পেরির অশ্রুসিক্ত চোখ দেখে তখনই ধারনা করা হয়েছিল বিশ্বকাপের উজ্জ্বল নক্ষত্রটির হয়তো আর বিশ্বকাপের মঞ্চে আলো দেওয়া হবে না।তবুও অজি টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা স্ক্যানিং রিপোর্টের ভাগ্যের দিকে পাখির চোখে তাকিয়ে বুুুকভরা  আশা নিয়ে অপেক্ষা করছিল যেন চোটটা গুরুতর না হয়।

অবশেষে মঙ্গলবার পেরির হ্যামেস্ট্রিং চোটের স্ক্যানিং রিপোর্ট হাতে এলো! কিন্তু এই রিপোর্টটি পেরির ইনজুরির ধরন প্রথম গ্রেডের বার্তার সাথে সাথে ক্রিকেট অস্ট্রেলিয়া ও সমর্থকদের জন্য বয়ে নিয়ে এসেছিল চরম হতাশা ও স্বপ্নভঙ্গের চিঠি হিসেবে।পেরির হ্যামিস্ট্রিং ইনজুরির আঘাত এতটাই গুরুতর যে চলতি বিশ্বকাপের পাশাপাশি বিশ্বকাপ পরবর্তী দক্ষিন আফ্রিকা সিরিজেও পেরিকে পাওয়ার কোন সম্ভাবনা নেই অজিদের।রিপোর্ট হাতে পাওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও গনমাধ্যমকে জানিয়েছেন চোটের মাত্রা এতটাই গুরুতর যে লম্বা সময়ের জন্য পেরিকে দলের বাইরে থাকতে হবে।

অস্ট্রেলিয়ার একাদশের সেরা তারকাকে ছাড়াই নিজেদের মাটিতে বিশ্বকাপ মিশনের পরবর্তী পথ পাড়ি দিতে হবে অজিদের।সেমিফাইনাল থেকে জয় নিয়ে ফাইনালে কোয়ালিফাই করলেও অজিরা ফাইনালের মঞ্চে শুধুমাত্র দর্শক হিসেবে পাবে এলিস পেরিকে।অজি ক্রিকেটের এই পোস্টারগার্লকে হারিয়ে ইতিমধ্যে বিশ্বকাপের রঙও হারাতে বসেছে আয়োজক অস্ট্রেলিয়া।বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া বেশ কিছুদিন যাবৎ ফাইনালকে ঘিরে এবং অজিদের প্রত্যাশিত ভাবে অগ্রিম ফাইনালের মঞ্চে যাওয়ার আশা রেখে ফাইনালের জমকালো সমাপনী কনসার্টের পরিকল্পনা সাজিয়ে রেখেছে।বিশ্বকাপের ফাইনালের কনসার্টে গানে গানে মঞ্চ মাতানোর কথা রয়েছে সঙ্গীত তারকা কেটি পেরির।ফাইনালের মঞ্চে ক্রিকেটের রাজকন্যা এলিসা পেরি ও সঙ্গীতের আরেক রাজকন্যা কেটি পেরি সহ দুই পেরির একই মঞ্চে সাক্ষাৎ হয়ে যেতে পারে এমন প্রচারেই ফাইনালের প্রচারনা সমস্ত অস্ট্রেলিয়া জুড়ে ছড়িয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।ভাগ্যের নির্মমতায় অজিরা ফাইনালের মঞ্চে যদি জায়গাও করে নেয় আর গানে গানে মঞ্চ মাতাতে কেটি পেরি থাকলেও একজন এলিসা পেরিকে আর পাওয়া সম্ভব নয় যেভাবে প্রত্যাশা করেছিল ক্রিকেট বিশ্ব।অজিরা ফাইনালের মঞ্চে গেলেও দর্শকের ভূমিকায় ভিতরে আক্ষেপের একগাদা যন্ত্রনা নিয়ে খেলা দেখতে হবে এই মহাতারকাকে।

পেরির এইভাবে বিশ্বকাপ স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ায় কষ্টে শুধু পেরি কাঁদেনি! পেরির দুই চোখের সাথে অঝোরে কেঁদেছে অস্ট্রেলিয়ার সমর্থক ও পেরির ভক্তকূলরাও।সাবেক,বর্তমান ক্রিকেট তারকাদের পাশাপাশি পেরির স্বপ্ন ভঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দুঃখ প্রকাশ করে নিজেদের অনুভুতি জানিয়েছে অনেকে।এলিস পেরি নামক একজন মহা তারকার বিশ্বকাপের স্বপ্নভঙ্গের কান্নায় কেঁদেছে সমস্ত ক্রিকেট বিশ্বও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »