সাকিব শাওন »
সপ্তাহ তিনেক আগেই পচেফস্ট্রুরম থেকে ফিরেছেন আকবর আলী। অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয় লাভ করে আকবর আলী এখন তারকা বনে গেছেন। এখন বিশ্বকাপ জয়ের পর এই অধিনায়ক চোখ রাখছেন ঢাকা প্রিমিয়ার ডিবিশন ক্রিকেট লিগে। বুধবার গাজী গ্রুপের দলে টোকেন জমা দিয়ে ভালো করার কথায় শুনিয়ে দিয়েছেন এই অধিনায়ক।আরো বলেছেন সিনিয়র অনেক ক্রিকেটার আছে যাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করলে অনেক কিছু শেখা যায় সুতরাং ম্যাচে ভালো করার সুযোগ টাও বেশি থাকবে।
২০১৬-১৭ মৌসুমে ডিপিএলের শিরোপা জয়ের পর গত ২ আসরে ভালো খেলা করতে পারেনি গাজী গ্রুপ। আসন্ন আসরে তাই আদা জল খেয়েই নেমেছে দলটি। আবাহনী থেকে সৌম্য,লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মুমিনুল,প্রাইম ব্যাংক থেকে জাকির হাসান,আরিফুল,ব্রাদার্স থেকে ইয়াসির আলী,বিকেএসপি থেকে আকবর আলীকে দলে নিয়ে নিজেদের অবস্থার জানান দিয়েছে এই দলটি । মাহমুদুল্লাহ রিয়াদের ও যোগ দেওয়ার কথা রয়েছে।
এমন এক দলকে ব্যালেন্স দল বলায় যাই মুমিনুল হক-‘সৌম্য আছে, ক্যাপ্টেন আছে মানে অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান ক্যাপ্টেন, রিয়াদ আছে।
ডিপিএলের গত আসরে অবাহনীর ট্রফি জয়ের নায়ক সৌম্য সরকার বলেন, এই দলটিকে নিয়ে ট্রফি জয়ের জন্য বেশ আশা রাখছেন তিনি -অবশ্যই গাজী গ্রুপে এবার খেলবো তো আশা করি যে যেরকম দল হয়েছে সবাই মিলে, আকবরদের মত খেলোয়াড় আছে, রিয়াদ ভাইদের মত খেলোয়াড় আছে তো সবাই যদি সবার সেরাটা দিতে পারে ভালো কিছু আসবে অবশ্যই। আমরাও চেষ্টা করবো সবাই সবার সেরাটা দেওয়ার জন্য। যতটুকু সম্ভব বা টিম ম্যানেজম্যান্ট যতটুকু আশা করে আমাদের কাছ থেকে তো আমরা সবাই মিলে আশা পূরণের চেষ্টা করবো।
