সি‌লে‌টেই শেষ হ‌চ্ছে না মাশরা‌ফি অধ্যায়!

শোয়েব আক্তার »

২০১৯ বিশ্বকা‌পের আট ম্যা‌চে এক উইকেট পাওয়ার পর অনে‌কেই শেষ দে‌খে ফে‌লে‌ছি‌লেন মাশরা‌ফির বর্ণাঢ্য ক্যা‌রিয়া‌রের। ধারনা করা হ‌চ্ছিল লর্ড‌সে পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে বিশ্বকা‌পের শেষ ম্যা‌চে ক্রি‌কেট কে বিদায় ব‌লে দে‌বেন তি‌নি। কিন্তু তা তো হয় নি উল্টো বিশ্বকাপ শেষ হওয়ার সাত মাস পে‌রি‌য়ে গেলেও এখনও অবসর প্রস‌ঙ্গে মাশরা‌ফি ইতিবাচক সাড়া দেন নি।

মাঝখা‌নে জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে সি‌রিজ আয়োজন ক‌রে মাশরা‌ফি‌কে বিদায় জানা‌নোর কথা ভাব‌ছিল বি‌সি‌বি। শেষ পর্যন্ত মাশরা‌ফির সাড়া না পাওয়ায় তা আর করা হয় নি। ত‌বে, এবার জিম্বাবু‌য়ের পূর্ব নির্ধা‌রিত সফ‌রে আসার আগেই বোর্ড সভাপ‌তি ঘটা ক‌রে জা‌নি‌য়ে দি‌লেন, অধিনায়ক হি‌সে‌বে এটাই মাশরা‌ফির শেষ সি‌রিজ। য‌দি তাঁ‌কে দ‌লে থাক‌তে হয় ত‌বে পারফর্ম ক‌রেই দ‌লে আস‌তে হ‌বে।

এই কথা বলার দু দিন পর থে‌কেই নি‌জের ভোল পা‌ল্টে ফে‌লে‌ছেন বি‌সি‌বি বস। তি‌নি বল‌ছেন, পরব‌র্তি বোর্ড সভায় অধিনায়ক কি মাশরা‌ফি-ই থাক‌কেন কি না সেটা নির্ধারণ হ‌বে। এসময় গণমাধ্য‌কে ভুল খবর প্রকাশ করা হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রেন তি‌নি।

‌তিন দফায় পা‌কিস্তান সফ‌রের তৃতীয় দফায় আগামী এপ্রি‌লে পা‌কিস্তান সফ‌রে যা‌বে বাংলা‌দেশ। সেখা‌নে করা‌চি‌তে এক‌টি ও‌ডিআই খেলার কথা র‌য়ে‌ছে বাংলা‌দে‌শের। এবার বো‌র্ডের একা‌ধিক সূ‌ত্রে থে‌কে জানা যা‌চ্ছে, পা‌কিস্তান সফ‌রেও দ‌লের স‌ঙ্গে থাক‌বেন নড়াইল এক্স‌প্রেস।কোন সাধারণ খে‌লোয়াড় হি‌সে‌বে নয়, অধিনায়ক হি‌সে‌বেই দ‌লের সা‌থে পা‌কিস্তান যা‌বেন তি‌নি!

ই‌তোম‌ধ্যে পা‌কিস্তান সফ‌রের জন্য মাশরা‌ফির সম্ম‌তি পাওয়া গি‌য়ে‌ছে। পা‌কিস্তান সফর যখন দোটানার ম‌ধ্যে ছিল তখনও দ‌লে থাক‌লে পা‌কিস্তান সফর কর‌তে ব‌লে জা‌নি‌য়ে‌ছি‌লেন ক্যা‌প্টেন ফ্যান্টাস্টিক। পরব‌র্তি‌তে ‌সি‌রিজ‌ে ওয়ান‌ডে যুক্ত হওয়ায় মাশরা‌ফি পা‌কিস্তান সফ‌রে যা‌বেন সেটা অনেকটা অনু‌মেয়। ত‌বে, গণমাধ্যম‌কে এখনও কোন কিছু জানন নি মাশরা‌ফি কিংবা বোর্ড সং‌শ্লিষ্ট কেউ।

‌বি‌সি‌বির প্রধান নির্বাচক মিনহাজুল আবে‌দিন নান্নু জা‌নি‌য়ে‌ছেন, জিম্বাবু‌য়ে সি‌রি‌জের পর পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে একমাত্র ওডিআই’র দল নি‌য়ে আলোচনায় বস‌বেন তারা। উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কার‌ণে পা‌কিস্তান সফ‌রে যা‌বেন না জাতীয় দ‌লের নির্ভর‌যোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান মুশ‌ফিকুর র‌হিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »