তৃতীয় ওয়ানডে’র জন্য দল ঘোষণা, ফিরেছেন সৌম্য

দুর্জয় দাশ গুপ্ত »

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অলরাউন্ডার সৌম্য সরকার। এর আগে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করলে বিয়ের কারণে ছুটিতে থাকায় স্কোয়াডে ছিলেন না সৌম্য। তবে এবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে। আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগামী ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। এর পর ঢাকায় ফিরে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে ইতিমধ্যেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টিম টাইগার্স। শুক্রবারের শেষ ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে মাশরাফি মোর্ত্তজার দল।

৩য় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াডঃ মাশরাফি মোর্ত্তজা (অধি), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, মোহাম্মদ সাইফুদ্দীন, মেহেদী হাসান মিরাজ, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »