নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
“ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা” এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।
দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছে। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে।
নিউজ ক্রিকেট ২৪ ডট কমের দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি ট্রফি জয়ী জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক জনাব আকরাম খান।দুই বছর পূর্তিতে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে শুভেচ্ছা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সাবেক এই ক্রিকেটার।
শুভেচ্ছা বার্তায় আকরাম খান বলেনঃ আমি নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে শুরুতে দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ করার সুবাদে অভিনন্দন জানাই।
দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে নিজেদের ভূমিকা রাখার যে লক্ষ্য ও উদ্দেশ্যে এই সংবাদমাধ্যমটি তাদের পথচলা শুরু করেছিল, বিগত দুই বছরে তারা খুব ভালভাবে সেই লক্ষ্য গুলো পূরন করেছে।ক্রিকেটের গুরুত্বপূর্ণ খবর গুলো খুব দ্রুততম সময়ের মধ্যে পাঠকদের হাতে পোঁছে দিতে নিউজক্রিকেট টুয়েন্টিফোর যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার জন্য এই পরিবারের সবার ধন্যবাদ প্রাপ্য। আমি চাই এইভাবে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকুক নিউজক্রিকেট টুয়েন্টিফোর।আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা এবং সমর্থন অব্যাহত থাকবে পরিবারটির জন্য।আশা করি সামনে আরো বহুদূর এগিয়ে যাবে পোর্টালটি, এবং পাঠকদের ভরসার প্রতিক হয়ে উঠবে একদিন।
উল্লেখ্য, জাতীয় দলের আইসিসি ট্রফি জয়ী সাবেক এই অধিনায়ক লাল-সবুজের জার্সি গায়ে ৮ টি টেস্ট ম্যাচ ও ৪৪ টি একদিনের ম্যাচ খেলেছেন।সাদা পোশাকে জাতীয় দলের হয়ে ৮ ম্যাচে রান করেছেন ২৫৯।এছাড়া একদিনের ক্রিকেটে ৪৪ ম্যাচে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে রান করেছেন ৯৭৬।এছাড়া সাবেক এই অধিনায়কের হাত ধরে প্রথমবারের মতো আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ।
