সাকিব শাওন »
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন লুওকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি। বিপরীতে বাদ পড়েছেন হ্যামিশ বেনেট, স্কট কুজ্জেলিন।
ভারতকে ওয়ানডে ও টেস্টে ধবলধোলাই করার পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা।
এর মধ্যে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। যেখানে দলের সেরা তিন পেসার বোল্ট-ফার্গুসন-হেনরি ফিরেছেন। এদেরকে জায়গা দিতে বাদ পড়েছেন আগের সিরিজ খেলা বেনেট, কুজ্জেলিনরা।
এখন অবধি অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি কিউইরা। ভারত বধের সুখ স্মৃতি অভিজ্ঞতা শেষে এবার সেই কাজটি করে নিতে চায় কেন উইলিয়ামসনের দল। আগামী ১৩ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড ওয়ানডে দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন, ম্যাট হ্যানরি, কাইল জ্যামিনসন, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।
