রাকিব হাসান খান »
১ম দিন শেষে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা শুরু করে জিম্বাবুয়ে। রাহী ও তাইজুলের বোলিং তোপে ২৬৫ রানেই জিম্বাবুয়ের ১ম ইনিংস শেষ। 
জবাব বাংলাদেশ ১ম ইনিংসে ব্যাট করতে আসলে শুরুতেই বিপর্যয়ে পরে স্বাগতিকরা। শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ।
তবে অভিজ্ঞ তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত দেখে শুনে খেলতে থাকে।
লাঞ্চ বিরতি পর বেশ দেখে শুনে খেলতে থাকে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। বিশ্বের ৫০ তম ও বাংলাদেশে ১ম ১৩,০০০ রানের মালিক হলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
দলীয় ৯৬ রানে তামিম ইকবালের ব্যাট স্পর্শ করে চাকাভার তালুবন্দী হয়ে আউট হয়ে যান। তার ব্যাট থেকে এসেছিল ৪১ রান। তারপর ক্রিজে আসেন অধিনায়ক মোমিনুল হক সৌরভ। শান্ত তুলে নেন নিজের ক্যারিয়ারের প্রথম ফিফটি।
বেশ দেখে শুনে জিম্বাবুয়ের বোলারদের খেলতে থাকেন শান্ত ও মুমিনুল। দলীয় ১৭২ রানে ব্যাক্তিগত ৭১ রানে আউট হয় নাজমুল হোসেন শান্ত। এই উইকেটে মুমিনুলের সাথে ৭৬ রানের পার্টনারশীপ গড়েন শান্ত। তারপর ক্রিজে আসেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম
অধিনায়ক মোমিনুল হকও তুলে নেন নিজের ক্যারিয়ারের ১৪ তম অর্ধশতক। তারপর জিম্বাবুয়ের বোলারদের বেশ দেখে শুনে শাসন করতে থাকেন মোমিনুল ও মুশফিক। দিন শেষে মোমিনুল ৭৯* আর মুশফিক ৩২* রানে অপরাজিত আছে।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭১ ওভারে – ২৪০/৩। আর মাএ ২৫ রান কম আছে সফরকারীদের থেকে।
