১ম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলছে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর। এ সিরিজের টেস্ট ম্যাচ চলছে মিরপুরে। টেস্ট শেষে সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ওডিআই জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৭ মাস পর পর দলে ফিরেছেন কাপ্তান মাশরাফি। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিনও। দলের নতুন মুখ আফিফ ও নাইম শেখ। মার্চের ১ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ১ম ওয়ানডে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডঃ মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »