সাকিব শাওন »
মিরপুর টেস্টে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৬৫ রানে অল-আউট হয় আজ। এরপর ব্যাটিং আসে বাংলাদেশ দল শুরুতেই বরাবরের মতো ব্যর্থ সাইফ হাসান ব্যক্তিগত ৮ রান করে ফিরে যান তরুণ এই ব্যাটসম্যান। এরপর ব্যাটে আসেন ভালো টাচে থাকা নাজমুল হোসেন শান্ত।
তামিমের সাথে মিলে জুটি গড়েন ৬৮ রানের। দলীয় রান ৯৬ রান হলে তখন বিদায় নেন তামিম। এক প্রান্ত আগলে রাখেন শান্ত। মমিনুলের সাথে স্ট্রাইক রোটেট করে খেলতে থাকে এই ব্যাটসম্যান। তুলে নেন টেস্ট ক্রিকেট নিজের আরেকটি ফিফটি।
এরপর দলীয় ১৭২ রানে ব্যাক্তিগত ৭১ রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। ১৩৯ বল খেলেন আজ তার মধ্যে ৭ টি ছিলো চারের মার কোন ছয় ছিলো না। ধৈর্য ধরে থাকলে হয়তো টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখাও পেতে পারতেন।
