মারুফ ইসলাম ইফতি »
সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ বিরতির পর আবারো রঙিন পোশাকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে বাইশ গজে ফিরছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।যদিও এখনো জিম্বাবুয়ে সিরিজের জন্য ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি, তবে বিসিবির একটি বিশ্বস্ত সুত্র হতে নিশ্চিত হওয়া গেছে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে
মাঠে ফিরবেন সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে এই মুহুর্তে খেলার জন্য শতভাগ ফিট এই অলরাউন্ডার।
কোমরের ইনজুরির জন্য চার মাসেরও বেশি সময় ধরে বাইশ গজের বাইরে অবস্থান করছেন সাইফ।অভিশপ্ত এই ইনজুরির কারনে খেলতে পারেননি সর্বশেষ বিপিএল,ভারত ও পাকিস্তান সফরের ম্যাচ গুলোও।
জানা গেছে এই মুহুর্তে সাইফুদ্দিন সম্পূর্ণ সুস্থ এবং ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট।তাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সাইফুদ্দিন থাকছেন সেটা অনুমান করা নিঃসন্দেহে।বাইশ গজে পুরনো রূপে আবারো ফেরার লড়াইটা ক্যাম্প শুরুর আগেই শুরু করে দিয়েছেন তিনি।জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি নিতে এই মুহুর্তে কুমিল্লায় খ্যাপ খেলছেন সাইফ, যার ফলে খেলার মধ্যে থাকায় প্রস্তুতিটাও হয়ে যাচ্ছে দারুণভাবে।বিসিবির অনুমতি নিয়েই কুমিল্লায় খ্যাপ খেলছেন সাইফ।যদিও ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার সাথে সাথে খ্যাপ ছেড়ে ক্যাম্পে যোগ দিতে হবে তাকে।
উল্লেখ্য সাইফুদ্দিন সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ম্যাচ।ওই সময় পিঠের ব্যথা অনুভব করেন তিনি।যদিও এরপর বিশ্বকাপ খেললেও পিঠের ব্যথা খুব বাজে ভাবে ভুগিয়েছিল এই অলরাউন্ডারকে।যার ফলে পিঠের এই চোট থেকে পুরোপুরি নিস্তার পেতে গত ৪ মাস ছিলেন বাইশ গজের বাইরে।দীর্ঘ বিরতির পর ম্যাচ খেলার জন্য পুরোপুরি সুস্থ হয়ে আবারো মাঠে নামার অপেক্ষায় তরুন এই অলরাউন্ডার।
