মোহাম্মদ সোহেল »
সারাবিশ্বের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লীগগুলোতে খেলে বেড়ান, বিগ হিটে যার জুড়ি মেলা ভার, সাথে আছে কার্যকরী বোলিং, ক্ষিপ্র ফিল্ডিং, অর্থাৎ ফুল-প্যাকেজ একজন ক্রিকেটার। কিন্তু নিজ দেশের হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না বহুদিন ধরে। তার দিনে যেকোন দলকে একাই গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন,কিছুদিন আগেও হয়েছেন বিপিএল সেরা, তার দলকে করেছেন চ্যাম্পিয়ন। বলছিলাম ওইন্ডিজের তারকা ক্রিকেটার, টি-টোয়েন্টির মহাবীর আন্দ্রে রাসেলের কথা যিনি সম্প্রতি ডাক পেয়েছেন তাঁর সপ্নের, ভালবাসার ওইন্ডিজ দলে শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।রাসেল সর্বশেষ ওইন্ডিজ দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের আগস্টে।
তার সাথে দলে ফিরেছেন ফিটনেস সমস্যা কাটিয়ে আরেক মাস্টার ক্লাস শেমরন হেটমায়ার। তার ব্যাটিংয়ে ক্লাস ও বিগ হিটিং দুটোর মিশ্রণই পাবেন আপনি। ফিটনেস সমস্যার কারণে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়নি তাকে।তাছাড়া ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন শাই হোপ ও ফেবিয়ান এলেন।
সারাবিশ্বের ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটিয়ে দলে আছেন স্পিডস্টার ওশেন টমাস যিনি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
ওইন্ডিজ দলের প্রধান নির্বাচক মিঃ পার্কার তার গঠিত দলের প্রতি আশাবাদ ব্যাক্ত করেন যে তার দলটি অভিজ্ঞতা ও তারুণ্যে গড়া অসাধারণ একটি দল যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলংকা সিরিজে নিজেদের জালাই করে নিয়ে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারবে
স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেল্ডন কট্রেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরাণ, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান থমাস, হেডেন ওয়ালশ জুনিয়র, ক্যাস্রিক উইলিয়ামস।
