ঢাকা টেস্টের উইকেট দেখে অবাক আরভিন

সাকিব শাওন »

মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আজকের উইকেট দেখে বেশ হতবাক হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। তাঁর মতে ঢাকা টেস্টের শুরুতে পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় রান করা সহজ হয়েছে বলে মনে করেন ক্রেইগ আরভিন।

মিরপুরের উইকেট থেকে সাধারণত ব্যাটসম্যানরা সুবিধা কম পেয়ে থাকে কিন্তু আজ ব্যতিক্রম ছিলো। শুরুতে ব্যাটসম্যানরা ভালো করলেও শেষের দিকে নাঈমের ঘুর্ণিতে ধরাশায়ী হয়ে যায় জিম্বাবুয়ে দল।

প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানের মাথায় জিম্বাবুয়ে দলে আঘাত হানেন রাহী। এরপর লম্বা জুটি গড়েন আরভিন। সেঞ্চুরি করে বিদায় নেন দিনের শেষ বেলায়। সংবাদ সম্মেলনে আরভিন বলেন সাধারণত ঢাকার উইকেট কেমন হবে এটা আগে থেকে বলা মুশকিল তবে আজকের উইকেট ভালো ছিলো। তাঁর বিশ্বাস অনুযায়ী খেলতে পারায় সেঞ্চুরি পেয়েছেন এবং খুশি তিনি।

বাংলাদেশর ফিল্ডিংয়ের প্রশংসা করতে ভোলেনি এই ক্যাপ্টেন তিনি বলেন, “বাংলাদেশ শুরু থেকেই খুবই আক্রমনাত্নক ফিল্ডিং করেছে এই কারণে আমি স্ট্রাইক রোটেট করে খেলার পাশাপাশি ধৈর্য্য ধরে রাখার চেষ্টা করেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »