টেস্টে ফাস্ট বোলিংয়ে আশা দেখাচ্ছেন রাহি!

মোহাম্মদ সোহেল »

টেস্ট ক্রিকেটের সবচেয়ে নান্দনিক বিষয় ফাস্ট বোলিং। ক্ষিপ্র গতি, ইন সুয়িং, আউট সুয়িং, বাউন্সার যেমন ব্যাটসম্যানদের নাভিশ্বাস করে তুলে, তেমনি দর্শকদের চোখের শান্তি। আবার কম গতি নিয়েও ইনসুয়িং আউটসুয়িং দ্বারা বিশ্বক্রিকেট মাতিয়েছেন ওয়াসিম আকরাম, কপিল দেবরা।

২০০১ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের ফাস্ট বোলিং এখনো হাটি হাটি পা পা করছে। মাঝে মাশরাফি- শাহাদাতরা কিছুটা প্রতাপ সৃষ্টি করতে পারলে বর্তমানে তা একেবারে নিষ্প্রাণ, নির্বিষ।

টেস্টে বিগত পাঁচ বছরে বাংলাদেশের ফাস্ট বোলিংএ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজুর রহমান, তার ঘাড়ে নিশ্বাস ফেলছে আবু জায়েদ রাহি। বিগত ৫ বছরে তাদের উইকেট সংখ্যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। মুস্তাফিজ ১২ ম্যাচে ২০ ইনিংসে ৩৮ এভারেজে নিয়েছেন মাত্র ২৪ উইকেট। আবারো বলছি ৫ বছরে সর্বোচ্চ উইকেট শিকারির উইকেট সংখ্যা মাত্র ২৪। এতে বুঝা যায় বর্তমানে কতটা নিষ্প্রাণ, নির্বিষ বাংলাদেশের ফাস্ট বোলিং।

তবে গোবরে পদ্মফুলের মত আশা আলো দেখাচ্ছেন সিলেটের সন্তান আবু জায়েদ রাহি। তার গতি খুব একটা না থাকলেও উইকেটের দুই দিকেই সুইং করাতে পারেন, একটা নির্দিষ্ট লাইন এবং লেন্থে টানা বল করে যেতে পারেন।তাতে তিনি সফলতাও পাচ্ছেন। তিনি যে আসলেই সফল তার বর্তমান পারফরমেন্স ও স্ট্যাটস সেই কথাই বলে। ২০১৮ তে অভিষেক হওয়া রাহি এখন পর্যন্ত ৯ ম্যাচের ১১ ইনিংসে ৩ দশমিক ৪৪ ইকোনোমিতে ৩৫ এভারেজে শিকার করেছেন ২২ উইকেট। দারুণ লাইন লেন্থ ও একুরেসিতে বল করে যেতে পারেন।

দেশে এবং দেশের বাইরে সবখানেই তিনি সফলতার স্বাক্ষর রাখছেন। রাহির মাঝেই টেস্টে ফাস্ট বোলিংয়ে আশার আলো খুঁজছে বাংলাদেশের ক্রিকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »