শেষ ওভারের নাটকীয়তায় শ্রীলংকা জয়!

সাকিব শাওন »

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে ১ উইকেটে হারিয়েছি স্বাগতিক শ্রীলংকা।

কলোম্বোতে টসে জিতে ব্যাট করতে নেমে উইন্ডিজ দল। শুরুতেই এমব্রিসের উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এরপর সাময়িক ধাক্কা সামাল দেন ব্রাভো এবং হোপ। ব্রাভো ৩৯ রান করে ফিরে গেলেও শাই হোপ তুলে নেন সেঞ্চুরি। ১১৫ রান করে উদানার বলে বোল্ড হয়ে বিদায় নেন এই ব্যাটসম্যান। এরপর রস্টন চেস করেন ৪১ রান শেষ দিকে কেমো পলের ৩২ রানের উপর ভর করে ২৮৯ রানের পুঁজি পাই উইন্ডিজ।

শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন পেসার উদানা। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন লংকান ২ ওপেনার। দুজনেই অর্ধশতক করে বিদায় নেন। এরপর কুসল পেরেরা ৪২ এবং থিসারা পেরেরা ৩২ রান করেন। শেষ দিকে দ্রুত উইকেট হারালে বিপাকে পড়ে লংকানরা শেষ দিকে হাসারাঙ্গার দৃঢ়তায় জয়পাই তাঁরা ম্যাচ জয়ী ৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাঁড়েন এই লেগ স্পিনার এবং দল জয় পাই ১ উইকেটে।

উইন্ডিজের পক্ষে সর্বোচ্ছ ৩ উইকেট লাভ করেন জোসেফ এছাড়া কেমো পল নেন ২ উইকেট।
৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলংকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »