মারুফ ইসলাম ইফতি »
ক্রিকেট বাঙালীর রক্তের সাথে মিশে থাকা এক অদৃশ্য ভালবাসা।বাংলাদেশ ক্রিকেটকে মাঠে গিয়ে সমর্থন দেওয়ার উদ্দেশ্যে অনলাইনে ফেসবুকের মারফতে গড়ে উঠেছে অগনিত ক্রিকেট সমর্থক গোষ্ঠী।বাংলাদেশ ক্রিকেটের ভাল সময় কিংবা খারাপ সময়, উভয় সময়ে দলকে সমর্থন দিতে পথচলা শুরু করেছে (বিটিএসএ) বাংলাদেশ টাইগার সাপোর্টারস এসোসিয়েশন নামে সমর্থক গোষ্ঠী।এই সমর্থক গোষ্ঠীর সদস্যদের একটিই কাজ দেশের ক্রিকেটকে ভালবেসে ক্রিকেটারদের মাঠের লড়াইয়ের সময়টায় মাঠে উপস্থিত থেকে সাহস জোগানো।
টাইগারদের সমর্থন দিতে আজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার চলতি টেস্ট ম্যাচের প্রথম দিনটিতেও নিজেদের ব্যানারে ক্রিকেটারদের সমর্থন দিতে মাঠে ছুটে গেছে বিটিএসএ পরিবারের সদস্যরা।
প্রথম দিনের পুরো খেলা মাঠে বসে উপভোগ করা সদস্যরা উইকেট পতনের সাথে সাথে উল্লাসে মাতিয়ে রেখেছিল সম্পূর্ণ গ্যালারী।
বিটিএসএ এর সদস্যদের সাথে কথা বলে জানা যায় পুরো ম্যাচ জুড়ে তারা এইভাবে ক্রিকেটারদের সমর্থন দিতে মাঠে ছুটে আসবেন।
