ওয়েলিংটন টেস্টে দর্শক বিড়ম্বনা!

সাজিদা জেসমিন »

মাঠে দর্শক ডুকে পড়ার ঘটনা ক্রিকেটে ইতিহাসে তেমন একটা বিরল নয়। অতীতে এমন অনেক নজির রয়েছে। তবে প্রধান ব্যাপার হলো বর্তমানে এ নিয়ে অনেক কড়াকড়ি নিয়মের বিধান রয়েছে। তবে উপমহাদেশসমূহে যতটা কড়াকড়ি রয়েছে, তেমনটা নেই কিউই ক্রিকেটে। এরই বোধহয় প্রমাণ মিললো কিউইদের ভারতের বিপক্ষে টেস্টে।

আজ ২২শে ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করেন এক দর্শক। সাদা টুপি ও বাহারি রঙের পোশাকে এই দর্শকের আকষ্মিক আগমনে কিছুক্ষণ বন্ধ ছিলো ওয়েলিংটন টেস্ট। ক্ষণিকের জন্য যেন নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন মাঠকে। তবে নিরাপত্তায় কমতি থাকলেও দ্রুত নিরাপত্তারক্ষীরা এসে তাকে মাঠের বাইরে নিয়ে যান।

ওয়েলিংটন টেস্টের ২য় দিন শেষে ম্যাচ রয়েছে স্বাগতিকদের নিয়ন্ত্রণে। তাই হাস্যকর পরিস্থিতির জন্ম দেওয়া দর্শকের অদ্ভুত আচরণেও হাসি জুটেনি সফরকারীদের মুখে। কিউই পেস আক্রমণে ১৬৫ রানেই বিধস্ত হয়েছে ভারতের সেরা ব্যাটিং লাইনআপ। বিশ্ব সেরা ব্যাটিং লাইনআপের এমন অবস্থায় মুখে হাসি থাকাটা অবশ্য কাম্য ও নয়।

লম্বা কাইলি জেমিসন ও দলে ফেরা সাউদিই ছিলেন বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের এই দুরাবস্থার কারণ৷ দ্বিতীয় দিন শেষে ২১৬ রান সংগ্রহ করে ৫১ রানের লিড নিয়ে এগিয়ে আছে কিউইরা। নিজের শততম টেস্ট ম্যাচে ৬ চার ও ১ ছয়ে ৪৪ রান নিয়ে থেমেছেন রস টেলর।

এছাড়াও শুরুতে কিছুটা ভরাডুবির পর ১৫৩ রানে ১১ চারসমেত ৮৯ রানের ইনিংস খেলে দলকে অনেকটা এগিয়ে নেন কিউই দলপতি উইলিয়ামসন। যার ফলে খুব সহজেই কিউইরা ২উইকেটেই পূর্ণ করেন ভারতের দেওয়া ১৬৫ রান। ভারতের পক্ষে ৩ উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা।

২য় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

ভারত (১ম ইনিংস) : ১৬৫ (৬৮.১ ওভার)
রাহানে ৪৬, আগারওয়াল ৩৪

জেমিসন ৪/৩৯, সাউদি ৪/৪৯

নিউজিল্যান্ড(১ম ইনিংস) : ২১৬/৫ ( ৭১.১ ওভার)

উইলিয়ামসন ৮৯, টেলর ৪৪

ইশান্ত ৩/৩১

কিউইরা ৫১ রানের লিডে আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »