আবারো সেই নাইমেই মিললো স্বস্তি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টসে জিতে সফরকারীরা ব্যাটিংয়ে আসলে শুরু থেকে তাদেরকে চাপের মধ্যে রাখে বাংলাদেশের পেসাররা।সফরকারীদের প্রথম বাউন্ডারী মারে সপ্তম ওভারে। তার পরের ওভারেই রাহীর করা বলে নাঈমের হাতে তালুবন্দী হয়ে প্যাভিলিয়নে ফিরেন দুই রান করা কেভিন কাসুজা।

তারপর মাসভাউরে আর ক্যাপ্টেন আরভিন বেশ দেখে শুনে চাপ সামনে খেলতে থাকেন স্বাগতিকদের বিপক্ষে।
দুই জন মিলে গড়েন শত রানের জুটি। লাঞ্চের বিরতির পরপরই দলীয় ১১৮ রানের মাথায় নাঈম হাসানের বলে আউট হন ওপেনার মাসভাউরে। তার ব্যাট থেকে আসে ৬৪ রানের ইনিংস।

তাদের জুটি থেকে আসে ১১১ রানের পার্টনারশীপ।
তার পর ক্রিজে ব্রেন্ডন টেইলর আসলে বেশীক্ষন ক্রিজে টিকতে পারেনি। দলীয় ১৩৪ রানের মাথায় ব্যাক্তিগত ১০ রানে নাঈম হাসানের দ্বিতীয় শিকারে পরিনত হন। তারপর সিকান্দার রাজাকে নিয়ে এগুতে থাকেন অধিনায়ক আরভিন।

চা বিরতির আগ পর্যন্ত সিকান্দার রাজা ৭ রানে ও অধিনায়ক আরভিন ৬০ রানে অপরাজিত আছে। চা বিরতির পর দলীয় ১৭৪ রানের মাথায় সিকান্দার রাজাকে ফেরান নাঈম হাসান।

লিটন দাসের হাতে তালুবন্দী হয়ে প্যাভিলিয়ন ফেরেন সিকান্দার রাজা।তার ব্যাট থেকে আসে ১৮ রান।

৭১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ – ১৭৪/৪।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »