সাকিব শাওন »
পাকিস্তান দলের কোচের হিসেব চুকিয়ে নতুন কোচের দায়িত্বে বসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মিকি আর্থার। শ্রীলংকা দলের প্রধান কোচ হিসেবে আজ অভিষেকও হয়ে গেছে মিকি আর্থারের।
এদিকে ইতিমধ্যে শ্রীলংকা দলকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তাঁর অধীনে শ্রীলংকা দল আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বলে জানিয়েছেন নতুন এই কোচ। পাকিস্তানের কোচ থাকাকালীন রক্ষণাত্মক পরিকল্পনায় ক্রিকেট খেলানোর জন্য বেশ সমালোচিত ছিলেন। কিন্তু এবার আর সেই সুযোগ তিনি দিতে চান না। শ্রীলংকা দলে যোগ দেওয়ার সাথে সাথেই তিনি খেলোয়াড়দের মধ্যে বার্তা ছড়িয়ে দিয়েছেন আসন্ন উইন্ডিজ সিরিজে সেই পরিকল্পনা অনুযায়ী খেলাতে চান এই কোচ।
শ্রীলংকা দলে যোগ দিয়েই দলে ফিরিয়েছেন লেগ স্পিনার হাসারাঙ্গাকে এবং অফ স্পিনার সান্দাকান কে। বর্তমান ক্রিকেটে কব্জির স্পিনাররা ভালো করছে সেই কথা চিন্তা করে তাঁদের দলে ফিরিয়ে আনা মাঝের ওভার গুলোই তাঁরা উইকেট তুলে নেওয়ার সামর্থ্য রাখে।
ফিল্ডিং এবং ফিটনেস নিয়েও কাজ করতে চান এই আফ্রিকান কোচ।
৩ ম্যাচ ওডিয়াই ম্যাচের প্রথম ম্যাচে আজ শ্রীলংকা কে জয়ের জন্য ২৯০ রানের টার্গেট দিয়েছে উইন্ডিজ।
