সাজিদা জেসমিন »
বিসিএলের চলতি আসরে বিজয়ের ব্যাট হাসছে নিয়মিত। আজ ২২ শে ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বিসিএলের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫দিনে। চলতি আসরে রান তালিকায় শীর্ষস্থানে আছেন বিজয়। ৩ ম্যাচে ২ ফিফটি,২ সেঞ্চুরিসহ করেছেন ৪১৫ রান।
এবারের আসরে সাউথ জোনের হয়ে খেলা বিজয়ের ব্যাট আজও হেসেছে। শুরুতে টস জিতে বোলিং নিয়েছেন ইস্ট জোনের অধিনায়ক কায়েস৷ মাঠে নেমে শুরুটা ভালোভাবেই করেছেন দুই ওপেনার বিজয় এবং ফজলে মাহমুদ। লাঞ্চ বিরতির পূর্বে কোন উইকেট ছাড়াই আসে ৮২ রান। এবং বিজয়ের ব্যাটে আসে কাঙ্ক্ষিত ফিফটি।
৫টি চার এবং ১টি ছয়ের মা-সহ বিজয় ৫০ তুলে নেন ৯০ বল খরচায়৷ অপর ওপেনার ফজলে মাহমুদ করেছেন ৭২ বল খরচায় ৩২ রান। ৫দিনের এই ম্যাচে সাদা ফরম্যাট থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ খেলছেন সাউথ জোনের হয়ে।
উল্লেখ্য চারদিনের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াডে থাকা হাসান মাহমুদ যোগ দিয়েছেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের সাথে। ৬ ওভারে ১৫ রান খরচায় আছেন উইকেট শূন্য। টেস্ট দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ খেলছেন বিসিবি সাউথ জোনের হয়ে।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ( লাঞ্চ ব্রেক)
সাউথ জোনঃ ৮২/০ (২৭ ওভার)
বিজয় ৫০*, ফজলে মাহমুদ ৩২*
রুয়েল ৬-১-১৫-০, রনি ৬-১-১৭-০।
