রাকিব হাসান খান »
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একমাএ টেষ্ট।ব্যাটিংয়ে এসে শুরু থেকেই ভালো বোলিং করতে থাকে এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী।
জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ব্যাট থেকে প্রথম বাউন্ডার আসে সপ্তম ওভারে। তার পরের ওভারেই দলীয় ৭ রানের মাথায় আবু জায়েদ রাহীর বলে নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন কেভিন কাসুজা।
তালুদার ব্যাট থেকে আসে ২৪ বলে ২ রান।
ক্রিজে আসেন অধিনায়ক ক্রেইগ আরভিন।
কাপ্তান আরভিনকে সঙ্গ দেন মাসভাউরে। দুইজনেই বেশ দেখেশুনে খেলতে থাকেন। তাদের জুটি থেকে আসে ১১১ রান।
দলীয় ১১৮ রানের মাথায় বোলার নাঈম হাসানের বলেই আউট হন মাসভাউরে। তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬২ রানের ইনিংস।
ক্রিজে আছেন ক্যাপ্টেন আরভিনের ৫২ রানে অপরাজিত। তাকে সঙ্গ দিচ্ছেন ব্রেন্ডন টেইলর।
টেইলরও বেশিক্ষন ক্রিজে টিকতে পারেনি।দলীয় ১৩৪ রানের মাথায় ব্যক্তিগত ১০ রানে নাঈমের বলে বোল্ড আউট হন।
শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫১ ওভারে ১৩৪/৩।
