ডাগআউটে ফোনালাপের দৃশ্য প্রকাশ,আলোড়িত পিএসএল!

সাজিদা জেসমিন »

গত ২০শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার হতে শুরু হয়েছে পিএসএল – এর আসর। আসরের উদ্বোধনীর পরদিনই ঘটেছে আলোচিত একটি ঘটনা। ম্যাচ চলাকালীন নিয়ম ভঙ্গ করে ফোনালাপ করেছিলেন করাচি কিংসের এক খেলোয়াড়।

করাচি কিংস বনাম পেশোয়ার জালমি ম্যাচের ১ম ইনিংসে ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে । ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা গেছে দর্শক গ্যালারির দিকে ঘুরে একজন ফোনে কথা বলছিলেন। সাথে দুই হাতের আড়ালে ফোন রেখে সাবধানতা অবলম্বন করতেও দেখা যায়।

যদিওবা এরপরও তা গোপন ছিলোনা। ক্যামেরার বদৌলতে টিভিতে এটি দৃশ্যমান হয়। আইসিসির নিয়মানুযায়ী ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচসমূহে ম্যাচ চলাকালীন ফোন ব্যাবহার করা যাবেনা।

ডাগ আউটে বসে থাকাকালীন তারা কেবলমাত্র ড্রেসিংরুম পর্যন্ত যোগাযোগ করতে পারবেন, তাও ওয়াকি-টকির সাহায্যে। মাঠে থাকাকালীন এই নিয়ম প্রযোজ্য নয় অবশ্য। তাই ম্যাচ শুরুর পূর্বে ফোন সংশ্লিষ্ট কার্যে নিয়োজিতদের কাছে জমা দিতে হয়৷ তাই এমন দৃশ্য বিস্মৃত করেছে ক্রীড়ামোদীদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »