নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সকালটা টাইগার কাপ্তান মুমিনুলের পক্ষে ছিল না। তাইতো সিরিজের একমাত্র টেস্টে টস হেরে যায় তিনি। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে কাপ্তান ক্রেইগ আরভিন।
বোলিংয়ে এসে শুরু থেকেই ভালো বোলিং করতে থাকে এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ব্যাট থেকে প্রথম বাউন্ডার আসে সপ্তম ওভারে।
তার পরের ওভারেই দলীয় ৭ রানের মাথায় আবু জায়েদ রাহীর বলে নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন কেভিন কাসুজা।
তালুদার ব্যাট থেকে আসে ২৪ বলে ২ রান।
ক্রিজে আসেন অধিনায়ক ক্রেইগ আরভিন। কাপ্তান আরভিনকে সঙ্গ দেন মাসভাউরে। তাদের জুটি থেকে আসে ৭৩ রান।
মাসভাউরের ব্যাট থেকে আসে ৪৫*(৯৪) আর ক্যাপ্টেন আরভিনের ব্যাট থেকে আসে ২৬*(৬২)।
লাঞ্চ বিরতির আগ পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩০ ওভার শেষে ৮০/১
