মারুফ ইসলাম ইফতি »
শখের বশে হারবর ব্রীজ সংলগ্ন একটি বাড়ি ক্রয় করেছিলেন স্মিথ। নিজের শখের বাড়িটি নিজের মতো করে সাজিয়েছেন তিনি।দারুণ সব ডেকোরেশন ও বিলাসিতায় মোড়ানো স্মিথের শখের ওই বাড়িটি এবার চওড়া দামে ভাড়া নিতে পারবে যে কেউ।স্মিথের বিলাসবহুল এই বাড়িটিতে বসবাস করতে হলে ভাড়াটিয়াকে প্রতি মাসে গুনতে হবে ৮ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশী ৭ লক্ষ টাকারও বেশি।
বছর দুয়েক আগেও এই বাড়িটির ভাড়া ছিল ১ হাজার ডলার। ২ বছরের ব্যবধানে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৮ গুন। মুলত নিজের শখের বাড়িটিকে আগের তূলনায় আরো বিলাসিতায় মুড়িয়ে বাড়ির দামটাও বাড়িয়েছেন আকাশচুম্বী।স্মিথের বিলাসবহুল এই বাড়িতে আছে তিনটি মাস্টার বেড রুম ও এটাচ বাথরুম সহ আরো বেশ কয়েকটি রুম।এছাড়া সুইমিং পুল সুবিধার পাশাপাশি বাড়ির প্রতিটা রুম থেকে উপভোগ করা যায় হারবর ব্রীজের অসাধারণ সৌন্দর্য।
উল্লেখ্য, স্মিথের বিলাসবহুল এই বাড়িটি ছাড়াও স্মিথের ম্যারিকভিল, সান সৌচি এবং বির্চগ্রোভে আছে আরো তিনটি বিলাসবহুল বাড়ি।
