এ্যাস্টন আগারের হ্যাট্রিকে উড়ে গেলো আফ্রিকা

সাকিব শাওন »

জোহানসবার্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক সাউথ আফ্রিকাকে ১০৭ রানে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এর ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজিরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন অজি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে স্মিথ সর্বোচ্চ ৪৫ রান করেন।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে ডি ককের দল। ইনিংসের তৃতীয় বলেই স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরেন কক। এর পরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। অজি স্পিনার অ্যাস্টন আগার তুলে নিয়েছেন হ্যাট্রিক। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ১৩ তম হ্যাট্রিক। অন্যদিকে, ২য় অস্ট্রেলিয়ান হিসেবে এই হ্যাট্রিক করেন তিনি।

স্কোর বোর্ডে ৪৪ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে ফেলা আফ্রিকা শেষ পর্যন্ত ৮৯ রানে অলআউট হয়। অ্যাগার ২৪ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। অস্ট্রেলিয়া পায় ১০৭ রানের বড় জয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »