সাদা পোশাকে এখানেই রিয়াদের শেষ দেখছেন না ডমিঙ্গো!

মারুফ ইসলাম ইফতি »

রঙিন পোশাকে জাতীয় দলের অন্যতম ভরসার প্রতিক সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের সাদা পোশাকের চিত্রটা একেবারে ভিন্ন।রঙিন পোশাকে রিয়াদ যতটা উজ্জ্বল, সাদা পোশাকে যেন ঠিক ততটাই মলিন রিয়াদের পারফরম্যান্স।টেস্ট ফরম্যাটে ধারাবাহীক ভাবে ব্যর্থ হতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে শেষ পর্যন্ত বাদই পড়তে হয়েছে ঘরের মাঠে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দলের স্কোয়াড থেকে।

মুলত বিগত সিরিজ গুলোতে ধারাবাহীক ভাবে ব্যর্থ হওয়া রিয়াদ এর উপর আস্থা রাখতে পারছে না নির্বাচকরা।যদিও টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে, কিন্তু বাস্তবতা বলছে বাজে পারফর্ম এর জন্য বাদ পড়া রিয়াদকে সাদা পোশাকে দলে ফিরতে হলে নিজেকে প্রমান করেই ফিরতে হবে।এরই মধ্যে রিয়াদের এই বাদ পড়ার ঘটনাকে অনেকে তার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি রেখা হিসেবেও দেখছেন। তবে রিয়াদের টেস্ট ক্যারিয়ার নিয়ে এখনো আশাবাদী দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।এখানেই রিয়াদের সাদা টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন না ডমিঙ্গো। বাংলাদেশ দলের হেড কোচের বিশ্বাস রিয়াদ নিজেকে প্রমান করে আবারো সাদা পোশাকে ফিরবে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে গনমাধ্যমের মুখামুখি হয়ে রাসেল ডমিঙ্গোকে কথা বলতে হয়েছে রিয়াদ ইস্যু নিয়েও।এই সময়ে রাসেল ডমিঙ্গো বলেন:
আমি এখানেই রিয়াদের সমাপ্তি দেখছি না।ও জানে কখন ওকে অবসরে যেতে হবে।নিজের সামর্থ্য সমন্ধে ওর যথেষ্ট ধারনা আছে।সে দল থেকে বাদ পড়েছে তার মানে এই নয় যে ওর ক্যারিয়ার এখানেই শেষ।ওর টেস্ট ক্যারিয়ার নিয়ে সমস্ত চিন্তাভাবনা এখন ওর কাঁধে তুলে দেওয়া হয়েছে, ও জানে ওকে ফিরতে হলে কিভাবে ফিরতে হবে।আমি আশাবাদী ওকে নিয়ে, সে পারফর্ম করে দলে ফিরবে এবং আরো ভয়ঙ্কর হয়েই ফিরবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত রিয়াদ জাতীয় দলের হয়ে সাদা পোশাকে ৪৯ টি ম্যাচ খেলে ৯৩ ইনিংসে ৩১.৪১ গড়ে রান করেছেন ২৭৬৪।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »