সাকিব শাওন »
টানা ছয় টেস্টে পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে মমিনুলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এমন অবস্থা থেকে দলকে বের করে আনতে পারে শুধুমাত্র একটি জয়ই। একটি জয় পেলেই সবার আত্মবিশ্বাস বেড়ে যাবে এমনটাই মনে করছেন সবাই।
আগামীকাল সকাল সাড়ে ৯ টায় মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র ম্যাচটি। মিরপুরে স্পিন বান্ধব পিচে ২ স্পিনার নিয়ে খেলার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ।
এক্ষেত্রে একাদশে তাইজুলের সঙ্গী হতে পারে তরুণ স্পিনার নাঈম হাসান। অপরদিকে পেস আক্রমণ সচল রাখার জন্য দেখা যেতে পারে আবু জাহেদ রাহী এবং এবাদত হোসেনকে। এছাড়া ইনিংসের গোড়া পত্তন করতে দেখা যাবে তামিম এবং তরুণ সাইফ হাসানকে।
মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকের সাথে থাকবেন মিঠুন। উইকেট বিবেচনায় জিম্বাবুয়েও চাইবে তাঁদের স্পিন ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে।
দু’দলের সম্ভাব্য একাদশ –
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, মমিনুল হক (অধি), মুশফিকুর রহীম, মোঃ মিথুন, লিটন দাস, নাজমুল হোসেন শাত শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী।
জিম্বাবুয়ে দল : রেগিস চাকাবা, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, মাসভাউরে, কাসুজা, মারুভা, টিনেটোন্ডা, তিরিপানো, মুম্বা এবং নাইউচি।
