সাজিদা জেসমিন »
অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ উদ্বোধনী ম্যাচে ভারত কিছুটা নার্ভাস হয়ে পড়েছিল, যখন ওপেনার স্মৃতি মান্ধানা তাঁর কাঁধে আঘাত পেয়েছিলেন।
ভারত যখন প্রতিপক্ষকে ৪ উইকেট হারিয়ে ১৩২ রানে আটকেছিলো তখন কিছুটা রান বাঁচানোর লক্ষ্যে মান্ধানা লাইনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিলেন। হিলির শট আটকাতে গিয়ে মান্ধানা কাঁধে আঘাত পান।
তার সাথে হোর্ডিংয়ের সংঘর্ষ হয় এবং তিনি তার বাম কাঁধে আঘাতপ্রাপ্ত হন। সাথে সাথে ফিজিওর এসে চিকিৎসা দেওয়ার পর তিনি পুনরায় ফিল্ডিং শুরু করেন। তবে আবার তাকে ওভারের শেষের দিকে আরো বেশি চিকিৎসা সুবিধা প্রদানের উদ্দেশ্যে মাঠের বাইরে পাঠানো হয়।
যখন সে মাঠে ফিরে ছিলো, প্রকৃতপক্ষে তখন তার ইনজুরির মাত্রা বোঝা যায়নি। মান্ধানা এমআরএফ টায়ার্স আইসিসি ওমেন টি-২০ র্যাঙ্কিং এর ব্যাটিংয়ে ৪ নাম্বারে রয়েছেন। এতেই বোঝা যায় ভারতের কতোটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি।
