‌জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে সেঞ্চু‌রির প্র‌তিশ্রু‌তি মু‌মিনু‌লের!

শোয়েব আক্তার »

সাদা পোশা‌কে সময়টা মো‌টেও ভা‌লো যা‌চ্ছে বাংলা‌দে‌শের। গেল প্রায় এক বছরের বেশি সময় ধরে ধারাবা‌হিক ভা‌বে হে‌রেই চ‌লে‌ছে বাংলা‌দেশ। এর ম‌ধ্যে নবাগত আফগা‌নিস্তান কিংবা ভারত, পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে ইনিংস হা‌রের লজ্জা তো আছেই।

আরও গভীর ভা‌বে লক্ষ্য কর‌লে দেখা যায় গেল পাঁচ টে‌স্টে কোন বাংলা‌দে‌শি ব্যাটসম্যান তিন অঙ্কের দেখা পান‌নি! ধারাবা‌হিক হার দ‌লের ব্যর্থতাকে সাম‌নে নি‌য়ে আস‌লেও কোন ব্যাটসম্যা‌নের সেঞ্চু‌রি না পাওয়া দে‌শের টেস্ট ব্যাটসম্যান‌দের সক্ষমতা কে ই প্রশ্নবিদ্ধ ক‌রে ত‌ুলছে!

ঘ‌রের মা‌ঠে এবার জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে টেস্ট খেলার অপেক্ষায় বাংলা‌দেশ। জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে টেস্ট সেঞ্চু‌রির আক্ষেপ ঘুচা‌নোর প্রত্যাশা টেস্ট অধিনায়ক মু‌মিনুল হ‌কের। অন্তত একজন ব্যাটসম্যান জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে সেঞ্চু‌রি হাঁকা‌বেন ব‌লে ম‌নে ক‌রেন এ বাঁহা‌তি ব্যাটসম্যান।

‌মিরপু‌রে ম্যাচ পূর্ব সংবাদ স‌ম্মেল‌নে মু‌মিনুল হক ব‌লেন, “এতগুলো ইনিংসে কোন সেঞ্চুরি না থাকা মানে আপনি নিচের দিকেই আছেন। ত‌বে, খে‌লোয়াড়‌দের মা‌ঝে ম‌ধ্যে খারাপ সময় যায়। আমরা হয়তো দল হি‌সে‌বে সেই খারাপ সময়টা অতিক্রম করছি। আমরা এটা কাটিয়ে ওঠার চেষ্ঠা করছি। খুব তাড়াতা‌ড়ি, কথা দি‌চ্ছি, কথাই দিয়ে দিলাম আপনাদের।”

‌জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে বাংলা‌দেশ সব সময়-ই ভা‌লো ক‌রে। এ নি‌য়ে সমা‌লোচনার শেষ নেই। অনে‌কে হাস্যরস ক‌রে ব‌লেন দ‌লের দুঃসম‌য়ে জিম্বাবু‌য়ে কে ডেকে এনে হারা‌নো আত্ম‌বিশ্বাস ফি‌রি‌য়ে আনে বাংলা‌দেশ। মুমিনুল হক ও শুনা‌লেন পু‌রো‌নো বাণী। তি‌নি ব‌লেন, “শুধু আমার কথা বলছি না, পুরো দলের কথাই বলছি। সংবাদ সম্মেলনে নিজের কথা বলতে আসি না, দ‌লের কথা বল‌তে আসি। আমাদের দলের কেউ না কেউ ১০০, ২২০ কিংবা ৩০০ রানও করতে পারে। কথা দিলাম, দ‌লের কোন ব্যাটসম্যান এবার বড় ইনিংস খেলবে, ইনশাআল্লাহ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »