এই টেস্টে বাংলাদেশই থাকবে চাপে -ক্রেইগ আরভিন

সাকিব শাওন »

টেস্ট ক্রিকেটে মোটেও ভালো সময় যাচ্ছে না লাল-সবুজদের। শেষ ৩ টেস্টেই ইনিংস ব্যবধানে হার। তবে দুদিনের প্রস্তুতি ম্যাচে ২ টি সেশন ছাড়া একটি সেশন ও নিজেদের করে নিতে পারেনি সফরকারীরা। বাকি ৪ সেশনেই দাপট দেখিয়েছি বিসিবি একাদশ। তবুও সফরকারীদের অধিনায়ক আত্নবিশ্বাসের কমতি দেখছেন না কাল থেকে হতে যাওয়া টেস্টে। গেলো বার সিলেট টেস্টের সুখস্মৃতি থেকে এখনোও অনুপ্রাণিত তাঁর দল। এছাড়া ভারত -পাকিস্তানের সাথে টানা ব্যর্থতার কারণে স্বাভাবিক ভাবেই চাপে থাকবে বাংলাদেশ এমনটাই বলেছেন দলটির অধিনায়ক ক্রেইগ আরভিন।

তিনি আরো বলেন, “একটানা হারের মধ্যে থাকলে যে কোন ভালো দলই চাপে থাকে। আর তাছাড়া তাঁদের ঘরের মাঠে খেলা প্রথম থেকেই যদি তাঁদের চেঁপে ধরতে পারি তাহলে অবশ্যই ভালো ফলাফল আসবে। শেষ টেস্টেও আমরা ভালো ক্রিকেট খেলেছি,তাইতো আশা থাকছে ভালো কিছু করার।”

আর বাংলাদেশের দিকে না তাঁকিয়ে তার দল পরিকল্পনা অনুযায়ী খেলতে চায়। বাংলাদেশ কেমন খেলছে সেটা না দেখে তিনি নিজেদের সামর্থ্যের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে চান। উইকেট যেমনই হোক সেরা দিয়ে চেষ্টা করবে জিম্বাবুয়ে দল এমনটাই জানিয়েছেন সফরকারীদের অধিনায়ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »