জয় দিয়ে বিশ্বকাপ শুরু ভারতীয় নারী দলের

সাকিব শাওন »

আজ থেকে শুরু হয়েছে নারী টি২০ বিশ্বকাপের এবারের আসর। প্রথম ম্যাচেই স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিলো শক্তিশালী ভারত।

সিডনীতে টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কাওয়ার। ব্যাটিংয়ে ওপেন করতে আসেন শেফালী বর্মা ও মানদ্ধনা। ইনিংসের শুরুতেই মানদ্ধনা বিদায় নেন এরপর শেফালী বর্মা ব্যাট থেকে আসে ২৯ রান। পরপরই ভারতীয় দলের অধিনায়ক দ্রতু ফিরে গেলে চাপে পড়ে দল। সাময়িক চাপ সামাল দেন দীপ্তি শর্মা। এরপর রদ্রিগেজ ২৬ রান করে ফিরে যান। শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্ছ ৪৯ রান করে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। অস্ট্রেলিয়ার পক্ষে ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে সর্বোচ্ছ ২ উইকেট লাভ করে জনাসেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও সেই ধারা বজায় রাখতে পারে নাই টিম অস্ট্রেলিয়া। ৩২ রানে প্রথম উইকেট পড়লে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হাঁরিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া নারী দল। শেষ ৮৩ রান করতেই গেছে তাঁদের ৯ উইকেট।শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল ১১৫ রানে অল-আউট হয় ১ বল বাকি থাকতে। অস্ট্রেলিয়া দলের পক্ষে সর্বোচ্ছ ৫১ রান করেন ওপেনার হেয়ারলি,এছাড়া গার্ডলি করেন ৩৪ রান। ভারতের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্ছ ৪ উইকেট আদায় করে নেন পুনাম যাদব, এছাড়া ৩ উইকেট লাভ করেন শিখা পান্ডে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »