মারুফ ইসলাম ইফতি »
খেলেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে। আইপিএল ও বিগ ব্যাশের মতো নামীদামী টুর্নামেন্টেও পাওয়ার হিটার ব্যাটসম্যান হিসেবে কুড়িয়েছেন যথেষ্ট সুনাম। ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট গুলোতে আলো ছড়ানো সাবেক অজি ক্রিকেটার কিনা চোরের ভূমিকায়?
অবাক করার মতো খবর হলেও সত্য এটি। সাবেক অজি ক্রিকেটার লুক পোমার্সবাচকে অস্ট্রেলিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে সাইকেল চুরির দায়ে।
সাবেক এই অজি ক্রিকেটার যদিও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে পারেননি। অজিদের হয়ে ক্যারিয়ারে খেলেছেন একটি মাত্র আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ। ২০০৭ সালে নিউজিল্যান্ড এর বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ওই অভিষেক ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের প্রথম ও শেষ ম্যাচ। জাতীয় দলের জার্সিতে আলো ছড়াতে ব্যর্থ হলেও ফ্রাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি-টুয়েন্টি লিগ গুলোতে পাওয়ার হিটার ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন পোমার্সবাচ।
খেলোয়াড়ী জীবনে কখনো শৃঙ্খল ছিলেন না পোমার্সবাচ। কিছুদিন আগেও একটি মদের দোকান হতে মদের বোতল চুরির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবার সাইকেল চুরির অভিযোগে আবারো আটক তিনি। জানা গেছে অস্ট্রেলিয়ার একটি শফিং সেন্টারের সামনে থেকে একটি বাই-সাইকেল চুরি করে নিয়ে যান পোমার্সবাচ। শক্ত প্রমানের ভিত্তিতে অস্ট্রেলিয়ান পুলিশ চার্জশিট গঠন করে আটক করেন সাবেক এই অজি ক্রিকেটারকে।
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতানো এই ক্রিকেটার কিনা সাইকেল,মদ চুরির দায়ে আটক! অবাক করার মতো এমন ঘটনার জন্ম দিলেন সাবেক এই ক্রিকেটার।
