সাকিব শাওন »
গত বছর ভারতে টেস্ট সিরিজে নাম থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি মুস্তাফিজের। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাজে পারফর্মের কারণে দলে ছিলেন না এই বাহাঁতি পেসার। যদিও তিনি আবার ঘরোয়াতে ভালো করে জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে নিজেকে ফিরিয়ে এনেছেন দলে। তবে অবশ্য ঢাকা টেস্টে তাঁর খেলা হচ্ছে না এমনটাই শুক্রবার সকালে জানিয়েছেন প্রধান কোচ রাসেলো ডোমিঙ্গো।
তিনি মনে করে থাকেন মুস্তাফিজ এখনও টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন। তাঁকে দলে রাখা হয়েছে প্রধান বোলিং কোচ ওটিস গিবসনের সাথে কিছু টেকনিক্যাল কাজ করার জন্য। মূলত তাঁকে দলের সাথে রেখে ট্রেনিং করানো এবং আগের শেপে ফিরিয়ে আনা।
কিন্তু জাতীয় দলে এসেই কি শুরুটা করেছিলেন এই পেসার,মাঝপথে হাঁরিয়ে গিয়ে নিজেকে খুঁজছেন এখনও। তবে জিম্বাবুয়ে টেস্টের ৫ দিনই দলের সাথে থাকবেন তিনি বোলিং কোচের সাথে তাঁর বোলিং নিয়ে কাজ করবেন। প্রতিদিনই কাজ করবেন কিভাবে আবার টেস্ট ক্রিকেটে ফিরে আসা যায় তাঁর জন্য, এই মুহুর্তে সে টেস্ট খেলার অবস্থায় নেই আপাতত দলের সাথেই থাকবে বোলিং নিয়ে কাজ করবে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
