বোর্ড সভাপতির সাথে এখন ও কথা হয়নি- ডমিঙ্গো

সাকিব শাওন »

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। এখনও পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ কে কোথায় খেলবে কিংবা বেস্ট এলিভেনে কাঁরা থাকবে সেটা নিয়ে কোনো কথায় হয়নি নাজমুল হাসান পাপনের সাথে এমনটায় জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

 

অনেকদিন ধরেই দেশের ক্রিকেটে খুবই খারাপ সময় পার করছে টিম বাংলাদেশ তাইতো দলের সবকিছুতে হস্তক্ষেপ করতে চান বোর্ড সভাপতি নিজেই। কদিন আগেই তিনি নিজে জানিয়েছেন কে কোথায় খেলবেন সেটা তিনি আগে থেকেই নজরদারিতে রাখবেন,এবং তাঁকে জানাতে হবে আগে থেকেই টিম ম্যানেজমেন্টের মাধ্যমে। এরই ধারাবাহিকতাই ডমিঙ্গোকে প্রশ্নের উত্তর দিতে হয়েছে শুক্রবার।

 

দল নিয়ে বোর্ড সভাপতি খুবই উচ্ছাসিত তিনি চান দল সবসময় ভালো করুক। তবে দল নিয়ে তাঁর সাথে এখনও কথা হয়নি,গত সপ্তাহে আমরা ভালো অনুশীলনও করেছি অবশ্যই ভালো কিছু হবে। মূলত দলের দূর অবস্থার কারণেই বোর্ড সভাপতির এমন হস্তক্ষেপ, তিনি চান দল অবশ্যই আগের রূপে ফিরে আসুক, ভালো করুক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »