ওয়ানডে খেলতে পাকিস্তান যাচ্ছেন না মাহমুদউল্লাহ

শোয়েব আক্তার »

তিন দফায় পাকিস্তান সফ‌রের দুই দফা ইতোম‌ধ্যে সম্পন্ন হ‌য়েছে। আগামী এপ্রি‌লে এক‌টি ওয়ান‌ডে ও এক‌টি টেস্ট তৃতীয় দফায় পা‌কিস্তান সফ‌রে যা‌বে বাংলা‌দেশ। ত‌বে ওই সফ‌রে পাওয়া যা‌চ্ছে না বাংলা‌দেশ দ‌লের অভিজ্ঞ ক্রি‌কেটার মাহমুদুল্লাহ রিয়াদ কে।

মাত্র ক‌য়েক‌দিন আগে টেস্ট দল থে‌কে বাদ প‌ড়ে‌ছেন মাহমুদুল্লাহ। ক্রি‌কে‌টের দীর্ঘ ফরম্যাট ছে‌ড়ে সং‌ক্ষিপ্ত ফরম্যা‌টে মন‌যোগী হওয়ার পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে তাঁ‌কে। স্বাভা‌বিক ভা‌বেই ‌সি‌রি‌জের দ্বিতীয় ও শেষ টে‌স্টে পাওয়া যাবে না এ ডানহা‌তি অলরাউন্ডার কে। ত‌বে, এবার জানা গেল একমাত্র ও‌ডিআই‌ ম্যা‌টি‌তেও অংশ নে‌বেন না তি‌নি।

সন্তান সম্ভবা স্ত্রী’র পা‌শে থাকার জন্য বি‌সি‌বির কা‌ছে ছু‌টি চে‌য়ে‌ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওই সময় মাহমুদুল্লাহ রিয়া‌দের স্ত্রী তৃতীয় সন্তা‌নের জন্ম দেওয়ার সম্ভাব্যতা র‌য়ে‌ছে। তাই, পা‌কিস্তান সফর থে‌কে ছু‌টি চে‌য়ে লি‌খিত আবেদন ক‌রে‌ছেন তি‌নি।

প্রধান নির্বাচক মিনহাজ‌ুল আবে‌দিন নান্ন‌ু গণমাধ্যম কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লে‌ছেন, “‌ পা‌কিস্তান সফ‌রের সয়ম মাহমুদুল্লাহ রিয়া‌দের স্ত্রী’র সন্তান জন্ম দেওয়ার কথা। ওই সময় সে তাঁর স্ত্রী’র পা‌শে থাক‌তে চায়। এজন্য পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে ওয়ান‌ডে ম্যা‌চে তার না খেলার সম্ভাবনা বে‌শি। এ ব্যাপা‌রে সে লি‌খিত আবেদন ও ক‌রে‌ছে। চি‌ঠি এখনও পড়া হয় নি। ক‌য়েক‌দি‌নের ম‌ধ্যে বোর্ড সভায় এ ব্যাপা‌রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হ‌বে। “

আগামী ৩ এপ্রিল করা‌চি‌তে সি‌রি‌জের একমাত্র ওয়ান‌ডে ম্যা‌চে মু‌খোমুখি হ‌বে দুই দল। এরপর ৫ এপ্রি‌ল একই ভেন্যু‌তে সি‌রি‌জের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ‌টি অনু‌ষ্ঠিত হ‌বে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »