সাকিব শাওন »
২১ ফেব্রুয়ারী থেকে শুরু হবে টি২০ নারী বিশ্বকাপের এবারের আসর। এ আসরে বাংলাদেশের মেয়েরাও অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচই সরাসরি দেখতে পারবে বাংলাদেশের দর্শকরা। তবে ভিনদেশী চ্যানেলে নয় অবশ্যই দেশি চ্যানেলে সালমাদের ম্যাচ দেখতে পারবে দেশী দর্শকরা। 
বেসরকারি টেলিভিশন গাজী টিভি প্রমিলা বিশ্বকাপের সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বিশ্বের অন্যান্য কয়েকটি চ্যানেলেও নারী বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখাবে। গাজী টিভি ছাড়াও এশিয়ার মধ্যে স্টার স্পোর্টস, পিটিভি, ইতিসালাত ক্রিকলাইক, ইয়ুপ টিভি এবং স্টার ক্রিকেট সমূহ চ্যানেলে সব ম্যাচ দেখাবে সরাসরি। এছাড়া এশিয়ার বাইরে ফক্স টিভি, সুপার স্পোর্ট, উইলো টিভি, স্কাই টিভি এবং ইউএসপিএন চ্যানেলে সরাসরি দেখা যাবে।
এছাড়া নারী ক্রিকেট সব জায়গাই ছড়িয়ে দিতে আইসিসি এবার ভিন্ন উদ্দ্যেগ গ্রহণ করেছে যেটা আগে কখনোও দেখা যায় নি। আইসিসির বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম ও বড় ভূমিকা পালন করবে এই নারী বিশ্বকাপে। প্রমিলা বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ তারিখ প্রতিপক্ষ সেই ভারত। অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫ টায় ম্যাচটি শুরু হবে সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে গাজী টিভি।
