জিম্বাবুয়ে টেস্টে টিকিটের মূল্য প্রকাশ-

সাকিব শাওন »

২২ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাওয়া টেস্টের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। ২০ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় এই মূল্য প্রকাশিত হয়। মূল্য তালিকা অনুযায়ী এই টেস্টে সর্বনিম্ন টিকিটের মূল্য ৫০ টাকা,মিরপুর স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট কাটতে খরচ করতে হবে এই মূল্য।

এছাড়া সাউদার্ণ ও নর্দান স্ট্যান্ডে গ্যালারির মূল্য ৮০ টাকা। ক্লাব হাউজ ২০০ টাকা। ভিআইপি ৩০০ টাকা। এছাড়া গ্রান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। ম্যাচের আগের দিন অর্থাৎ (শুক্রবার) সকাল নয়টা থেকে প্রতিদিন বিকাল ৫ টা পর্যন্ত ঢাকা টেস্টের টিকিট পাওয়া যাবে। টিকিট সংগ্রহর জন্য যেতে হবে শহীদ সোহরাওয়ার্দী ক্রিকেট ইনডোর স্টেডিয়ামের বুথে।

একনজরে ঢাকা টেস্টে দুই দলের স্কোয়ার্ডঃ

বাংলাদেশ: মমিনুল হক(অধিনায়ক) তামিম ইকবাল,সাইফ হাসান,নাজমুল হোসেন শান্ত,মুশফিকুর রহিম,মোহাম্মদ মিথুন,লিটন দাস,তাইজুল ইসলাম,ইয়াসির আলী,মেহেদী হাসান মিরাজ,নাঈম হাসান,ইবাদত হোসাইন,তাসকিন আহম্মেদ, আবু জাহেদ রাহী,হাসান মাহমুদ,মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা,রেগিজ চাকাভা,ব্রেন্ডন টেলর,কেভিন কাসুজা,টিমিসেন মারুমা,প্রিন্স মাসাভরে,ক্রিসফার এমপুফু,ব্রায়ান মুদজিয়াগামা, কার্লমুম্বা, মুতমবদজি,আনডলোভু,ভিক্টর নিআউচি,ডোনান্ড টিরিপানো,চাল্টন টিগুমা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »