অস্কার জিতলেন সাকিব!

মারুফ ইসলাম ইফতি »

বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব আল হাসান। বাইশ গজের লড়াইয়ে ইতিমধ্যে বিশ্ববাসীর কাছে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক পর্যায়ে। ক্যারিয়ার জুড়ে সাকিবের প্রাপ্তির মুকুটে যুক্ত হয়েছে অগনিত রেকর্ড ও প্রাপ্তির পালক।এবার আরো একটি খেতাবের পালক যুক্ত হতে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুটে।সাকিবের এবারের খেতাবটি অস্কার।

“অস্কার”! সাধারণত অভিনয় জগতের জন্য একটি সম্মানী খেতাব।তবে এই খেতাবকে এবার ক্রিকেটের সাথে যুক্ত করে এই সম্মান জানাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএলের আয়োজকরা।

সিপিএলের প্রথম আসরে সাকিবের হাতে গড়া অনন্য রেকর্ডটির জন্য সাকিবকে এই পুরস্কারে ভুষিত করছে সিপিএল কর্তৃপক্ষ।সিপিএল ইতিহাসে সবচেয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে সাকিবের দখলে। ২০১৩ সালে বার্বাডোসের হয়ে ত্রিনিদাদ এর বিপক্ষে একটি ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে সাকিবের বোলিং ফিগার ছিল ৬ রান খরচায় ৬ উইকেট। ৭ বছর আগে সাকিবের সেই অতিমানবীয় বোলিং ফিগারের রেকর্ড স্পর্শ করতে পারেনি আর কেউ।আর তাই সাকিব আল হাসানকেই দুর্দান্ত সেই বোলিং ফিগারের সিকৃতি সরূপ অস্কার পুরস্কারে ভুষিত করেছে সিপিএল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »