সাকিব শাওন »
পাকিস্তান টেস্টে সবাইকে হতাশ করেছেন তরুণ ওপেনার সাইফ হাসান। ঘরোয়া ক্রিকেট বেশ সমৃদ্ধ হলেও কেনো জানি জাতীয় দলে নিজেকে সঠিক ভাবে মেলে ধরতে পারছেন না।
গেলো বিপিএলে খুলনা দলে থাকলেও খেলা হয়নি তেমন দলের কম্বিনেশন ঠিক রাখার জন্য সাথে একটু ইন্জুরিও ছিলো। তবুও এখুনি আশা ছাড়ছেন না এই ওপেনার। নির্বাচকরা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আবার সুযোগ দিয়েছেন সাইফকে।
পুরানো সবকিছু ভুলে তিনি আবার নতুন টেস্টে নতুন ছক তৈরী করছেন যাতে করে ভালো একটা শুরু এনে দিতে পারেন দলকে। তিনি বলেছেন খারাপ সময় যাচ্ছে প্রতিটি খেলোয়াড়েরই যায় আমারও যাচ্ছে তবে একটুও হতাশ নন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ২ ইনিংসেই বাজে ভাবে আউট হয়েছেন এই ব্যাটসম্যান একবার ত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেছেন। তবে এবার তিনি দর্শক নির্বাচক কাউকে হতাশ করতে রাজি নন। নিজের সবটুকু দিয়ে জিম্বাবুয়ে সিরিজে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ ওপেনার।
তিনি চাপে কিনা এই প্রশ্ন উত্তর দেন স্বাভাবিক ভাবেই একটু পিঁছিয়ে তিনি কিন্তু আত্নবিশ্বাসের একটুও কমতি নেই। সবকিছু ঠিক থাকলে ২২ ফেব্রুয়ারী মিরপুর টেস্টে দেখা যাবে এই ওপেনারকে।
