মারুফ ইসলাম ইফতি »
ক্রিকেট প্রেমীদের বহুল প্রতীক্ষিত অল স্টার প্রীতি ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না।আইপিএল শুরুর আগে বিশেষ এই ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল।জমজমাট এই ম্যাচটিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল ব্যাপক।অবশেষে সব আশাকে মাটি করে ম্যাচটি মাঠে না গড়ানোর কথা জানিয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজি গুলো।মুলত এই ম্যাচ আয়োজনে বিসিসিআই এর উদাসিনীনতাকে দায়ী করছে ফ্রাঞ্চাইজি গুলো।
আইপিএলের ফ্রাঞ্চাইজি গুলোর দাবী এই ম্যাচটি নিয়ে সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল।আর ফ্রাঞ্চাইজি গুলোও চেয়েছিল দর্শকদের প্রত্যাশা পূরন করে দারুণ একটি ম্যাচ আয়োজনের।তবে বিসিসিআই এর উদাসীনতায় শেষ পর্যন্ত এই ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না বলে নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজি গুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্রাঞ্চাইজি হতে বলা হয়:
ম্যাচটি আয়োজন নিয়ে শুরু থেকেই বিসিসিআই উদাসীন ছিল।আমরা বেশ কয়েকবার জানতে চেয়েছি ম্যাচটি আয়োজন নিয়ে তাদের অবস্থান, পরিকল্পনা ও ম্যাচ কারা কারা খেলবে, ভেন্যু কোথায় হবে এসব ব্যাপারে।কিন্তু আমরা বিসিসিআই হতে কোন জবাব পাইনি।এই ম্যাচ নিয়ে বিসিসিআই খুব একটা আগ্রহ দেখাচ্ছে না।আর তাই নিশ্চিত ভাবে বলা চলে ম্যাচটি এবার আর মাঠে গড়ানোর কোন সম্ভাবনা নেই।
