নতুন জার্সিতে বাংলাদেশ দল!

সানিউজ্জামান সরল »

আর একদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। আসন্ন এই টেস্টকে কেন্দ্র করে শের-ই-বাংলায় ক্রিকেটাররা সেরে নিচ্ছেন তাদের শেষ মূহুর্তের প্রস্তুতি। আজ বেলা ১ টায় অনুশীলন শুরু করেন টেস্ট স্কোয়াডে থাকা সদস্যরা। সাথে কোচিং স্টাফেরও ফুল টিম ছিল। টাইগার অনুশীলন জার্সি এবার নতুন রূপে।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল নতুন স্পন্সরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ২২ তারিখ থেকে চালু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজে স্যাটেলাইট টিভি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আকাশ’ ডিটিএইচ চুক্তিবদ্ধ হয়েছে বিসিবির সঙ্গে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ কথা জানিয়েছে।

স্পন্সর বদলের সাথে সাথে বদলে গেছে টাইগারদের অনুশীলন জার্সিও। স্যাটেলাইট টিভি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আকাশ’ ডিটিএইচচের নতুন অনুশীলন জার্সিতে আজ (২০ ফেব্রুয়ারি) অনুশীলন করছে টাইগাররা।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ জাতীয় দল। টেস্ট ও টি-টোয়েন্টি হব্র মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। আগামী ২২ ফেব্রুয়ারি টেস্ট দিয়ে শুরু হচ্ছে সিরিজটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »