শোয়েব আক্তার »
২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রস টেইলর। পুরো টুর্ণামেন্ট জুড়েই রানের মধ্যে ছিলেন তিনি। দলকে ফাইনালে তুলতে তাঁর অবদান ছিল অনেক। লর্ডসে বিশ্বকাপের ফাইনালে অল্পের জন্য শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হয় নি তাঁর। তাই অধরা বিশ্ব জয়ের স্বপ্ন নেওয়ার জন্য ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপে নজর টেইলরের।
৩৫ বছর বয়স্ক রস টেইলর নিজের ফিটনেস ও পারফম্যান্স ধরে রেখে ২০২৩ বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। ওয়েলিংটন টেস্টের আগে গনমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” ২০২৩ বিশ্বকাপে খেলার বিষয়টি নিয়ে আমি ভাবছি। সেটা এখনও অনেক দূরের ব্যাপার। আপাতত টি-২০ বিশ্বকাপ নিয়ে ভাবতে চাই। এরপর ঘরোয়া ক্রিকেট আছে। সব কিছু শেষ জলে বুঝতে পারবো আমার অবস্থানটা কোথায়।”
তিনি আরও বলেন, “কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাকে বুঝতে হবে আমি রানের জন্য সমান ক্ষুধার্ত কি-না, দক্ষতা কিংবা ফিটনেসে কোন ঘাটতি দেখা দিয়েছে কি-না। তাছাড়া দলেও জায়গা পাচ্ছি কি না। সব শর্ত পূরণ হলে অবশ্যই ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবব।”
তবে, এগুলো নিয়ে চিন্তা থাকলেও অযথা চাপ নিতে রাজি নন এই মিডল ওর্ডার ব্যাটসম্যান। মাঠে খেলাকে উপভোগ করে দলের জয়ে অবদান রাথতে চান তিনি। টেইলর বলছিলেন, “সবাই সবসময় ভালো কিছু করতে চায়। তবে, এতো বাড়তি চাপ সৃষ্টি হয়। যা উচিত নয়। মাঠের খেলাকে উপভোগ করতে চাই। দলের জয়ে যাতে নিয়মিত অবদান রাখতে পারি সেটাই প্রত্যাশা করি।”
২০২৩ সালে রস টেইলরের বয়স হবে ৩৮ বছর। নিজের মনের সুপ্ত ইচ্ছা কে বাস্তাবায়ন করতে পারবেন কি না সেটাই দেখার বিষয়।
